খেলাপি ঋণ উদ্ধারে নতুন মোড়: আসছে ‘ডামা আইন’, গড়বে বেসরকারি কোম্পানি
দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে খেলাপি ঋণ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ‘সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন’ বা ডামা আইনের খসড়া প্রকাশ করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই আইনের আওতায় বিশেষায়িত বেসরকারি কোম্পানি গঠন করা হবে, যারা ব্যাংকের খেলাপি ঋণ কিনে নিয়ে তা আদায় এবং প্রয়োজনে জামানত বিক্রির দায়িত্ব পালন করবে।…
















































