বিনোদন ডেস্ক
Jailer 2 বক্স অফিসে বাজিমাত!
নিজস্ব প্রতিবেদক
সুপারস্টার রজনীকান্তের ‘Jailer 2’ ভারতের বক্স অফিসে দারুণ ব্যবসা করছে।
শনিবার, অর্থাৎ মুক্তির তৃতীয় দিনে সিনেমাটি ভারতে প্রায় ৫২.৫০ কোটি রুপি আয় করেছে। শুক্রবারের তুলনায় এটি প্রায় ৩০ শতাংশ বেশি। তামিলনাড়ু, কর্ণাটক এবং হিন্দি বলয় থেকে সবচেয়ে বেশি গ্রোথ এসেছে।
এই নিয়ে প্রথম ৩ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৬২ কোটি রুপি।
বিশ্বব্যাপী আয়:
শনিবার বিদেশের বাজার থেকেও বড় আয় এসেছে। ওভারসিজ থেকে প্রায় ৫.৫০ মিলিয়ন ডলার বা ৫২ কোটি রুপি এসেছে।
এর ফলে সিনেমাটি পর পর দুই দিন ১০০ কোটির বেশি বিশ্বব্যাপী আয় করার রেকর্ড করেছে, যা কলিউডের ইতিহাসে প্রথম। ৩ দিনে বিশ্বব্যাপী মোট আয় প্রায় ৩১৬.৫০ কোটি রুপি।
৩ দিনের এলাকাভিত্তিক আয়:
তামিলনাড়ু: ৫৬.৭৫ কোটি
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা: ৩১.৫০ কোটি
কর্ণাটক: ২৯.৫০ কোটি
কেরালা: ২৯.২৫ কোটি
হিন্দি বলয়: ১৫.০০ কোটি
ভারতে মোট: ১৬২.০০ কোটি
বিদেশে: ১৫৪.৫০ কোটি (১৬.২৫ মিলিয়ন ডলার)
বিশ্বব্যাপী মোট: ৩১৬.৫০ কোটি
ট্রেড রিপোর্ট অনুযায়ী, রবিবার আরও বড় জাম্প আশা করা হচ্ছে। ৪ দিনের বর্ধিত উইকএন্ড শেষে আয় ২২০ কোটির কাছাকাছি যেতে পারে ভারতে। সামনে দশেরা ও পুজোর ছুটি থাকায় সোমবার ও মঙ্গলবারও ভালো ব্যবসা করবে বলে মনে করা হচ্ছে। ৫০০ কোটির ক্লাবে ঢোকার পথে রয়েছে সিনেমাটি।