×
×
Saturday, 12 September, 2026, 9:40 am


বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার প্রায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর ও অবকাঠামোগত উন্নয়নকাজের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ব স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় গ্যাস বিতরণ লাইন স্থানান্তরের কাজ করা হবে। এসব কাজের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য নির্দিষ্ট সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট এবং আশপাশের এলাকায় গ্যাসের সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের স্বাভাবিক রান্নাবান্না ও ব্যবসায়িক কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে নির্ধারিত এলাকার পার্শ্ববর্তী কিছু এলাকাতেও গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও