রাজধানীতে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
ঢাকা, ১৯ মে (মঙ্গলবার): রাজধানী ঢাকায় আজ অস্থায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় রাজধানী ও এর আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় ঢাকা শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। আগামীকাল বুধবার (২০ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।