×
×
Monday, 14 September, 2026, 1:40 pm


বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন প্রত্যাশা জোরালো হওয়ায় কমেছে স্বর্ণের দাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে স্পট স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৪ দশমিক ৩১ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও দশমিক ৮ শতাংশ কমে ৪ হাজার ৩৭৫ ডলারে দাঁড়িয়েছে।বাংলাদেশ সংস্কৃতি

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বৃদ্ধি এবং ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের ওপর চাপ তৈরি করছে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা ও মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তা থাকায় দাম কমলে আবারও স্বর্ণের চাহিদা বাড়তে পারে।

এদিকে সৌদি আরবে হামলা, উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলা এবং গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ থাকায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম দশমিক ৭ শতাংশ কমেছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামে সামান্য পরিবর্তন হয়েছে।

আরও