×
×
Thursday, 6 August, 2026, 3:31 pm


দুই ঘণ্টায় লেনদেন ৫৪৮ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৫৪৮ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় অর্থাৎ ১১টা ৫৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে ২ হাজার ১৯৭ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৫৪৮ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারদর।

আরও