×
×
Sunday, 13 September, 2026, 1:16 pm


মোবাইল কোর্ট যেন ব্র্যান্ডের সুনাম নষ্ট না করে: বাপা

মোবাইল কোর্ট যেন কোনো ব্র্যান্ডের দীর্ঘদিনের সুখ্যাতি বিনষ্টের জন্য হুমকিমূলক না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।

শনিবার (৫ সেপ্টেম্বর) বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে কথা বলেন সংগঠনটির দায়িত্বশীলরা।

রাজধানীর গুলশান ক্লাবে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাপা।

সভায় সভাপতিত্ব করেন বাপার কার্যনির্বাহী কমিটির সভাপতি ও লালতীর সিড লিমিটেডের এমডি মাহবুব আনাম। স্বাগত বক্তব্য রাখেন বাপা সহ-সভাপতি ও প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের এমডি মসিউর রহমান।

প্রায় ২শ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত ২৫তম বার্ষিক সাধারণ সভায় বাপার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা বিষয়ে কথা বলেন বাপার সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

আরও বক্তব্য রাখেন সিজি ফুডস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাপার সম্মানিত সদস্য তাবিথ এম আওয়াল।

সভায় বিগত বছরের কার্যক্রম উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান এবং অডিট প্রতিবেদনসহ আর্থিক বিষয়াদি উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ।

উপস্থিত বাপার কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনটির বিভিন্ন বিষয়াদির ওপর আলোকপাত করে বক্তব্য দেন।

বাপার কার্যনির্বাহী সদস্য কোহিনুর কামাল মোবাইল কোর্ট পরিচালনায় নীতিগত একমত পোষণ করে প্রচলিত মোবাইল কোর্ট হয়রানিমূলক, ভীতিকর, অপমানজনক এবং কোনো ব্র্যান্ডের দীর্ঘদিনের সুখ্যাতি বিনষ্টের জন্য যেন হুমকিমূলক না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

উন্মুক্ত আলোচনা ও মধ্যাহ্নভোজে আপ্যায়নের মাধ্যমে আয়োজনের সফলভাবে শেষ হয়।

আরও