×
×
Saturday, 8 August, 2026, 2:50 pm


বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ সপ্তাহে ৩ হাজার ৮৬৩ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি ৯৩ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৯১৪ কোটি ৬৯ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ৭৮০ কোটি টাকা বা দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৭২৭ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৫ হাজার ২৯৯ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫ হাজার ৭২২ কোটি ২৫ লাখ টাকা কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮০ পয়েন্টে এবং ২ হাজার ১৯১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮ টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

আরও