×
×
Friday, 30 October, 2026, 8:00 pm


বৈশ্বিক বাণিজ্যের ধারাবাহিকতায় বাড়ছে মুদ্রা বিনিময় : বৃহস্পতিবারের বিনিময় হার হালনাগাদ

বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য সম্পর্ক ধীরে ধীরে প্রসার লাভ করছে। রপ্তানি ও আমদানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত মুদ্রার পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ অবস্থায় ব্যবসায়িক সহজীকরণ ও আর্থিক লেনদেন স্বচ্ছ রাখতে দেশীয় মুদ্রার সঙ্গে বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা হয়।

আজ, বৃহস্পতিবার, বাংলাদেশি টাকার বিপরীতে বেশ কয়েকটি আন্তর্জাতিক মুদ্রার বিনিময় মূল্য হালনাগাদ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিচে সেগুলো বিস্তারিত তুলে ধরা হলো:

১. মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার
বাংলাদেশি টাকায় মূল্য: ১২২ টাকা ও ৭৫ পয়সা
আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান মুদ্রা হিসেবে ডলারের এই হার রপ্তানি আয় ও আমদানি ব্যয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২. ইউরোপীয় ইউরো
বাংলাদেশি টাকায় মূল্য: ১৪৩ টাকা ও ৩৫ পয়সা
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ায় ইউরোর চাহিদা ও লেনদেন উভয়ই বেড়েছে।

৩. ব্রিটিশ পাউন্ড
বাংলাদেশি টাকায় মূল্য): ১৬৫ টাকা ও ৪৫ পয়সা
যুক্তরাজ্যের সঙ্গে রেমিট্যান্স ও বাণিজিক লেনদেনে পাউন্ডের বিনিময় হার অত্যন্ত প্রাসঙ্গিক।

৪. ভারতীয় রুপি
বাংলাদেশি টাকায় মূল্য: ১ টাকা ও ২৯ পয়সা
পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে পণ্য ও সেবা বাণিজ্যে এই হার প্রতিদিনই ব্যবহৃত হয়।

৫. জাপানি ইয়েন
বাংলাদেশি টাকায় মূল্য: ৭৭ পয়সা
জাপান থেকে যন্ত্রপাতি ও প্রযুক্তিপণ্য আমদানিতে ইয়েনের বিনিময় মূল্য বিবেচনায় রাখা হয়।

৬. সিঙ্গাপুর ডলার
বাংলাদেশি টাকায় মূল্য: ৯৫ টাকা ও ৮২ পয়সা
দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য অংশীদার সিঙ্গাপুরের সঙ্গেও লেনদেনের সুবিধার্থে এই হার নির্ধারিত হয়েছে।

৭. অস্ট্রেলিয়ান ডলার
বাংলাদেশি টাকায় মূল্য: ৮৭ টাকা ও ৩৬ পয়সা
অস্ট্রেলিয়ায় প্রবাসী আয় ও দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্যে ডলারটির ভূমিকা ক্রমশ বাড়ছে।

এই বিনিময় হারসমূহ বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের সময় রেফারেন্স হিসেবে কাজ করে। তবে প্রকৃত লেনদেনের ক্ষেত্রে ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের নির্ধারিত দর সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে পারে।

[atn_photocard]
আরও