×
×
Tuesday, 28 July, 2026, 11:32 pm


ইউনিলিভারে নতুন কোম্পানি সেক্রেটারি

ইউনিলিভার গ্রুপের অন্তর্ভুক্ত ও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার শারমিন আক্তার। এর মাধ্যমে তিনি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠানের একমাত্র নারী কোম্পানি সেক্রেটারি হওয়ার গৌরব অর্জন করলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) নিয়োগের বিষয়টি ব্যারিস্টার শারমিন আক্তার নিশ্চিত করেছেন।

বর্তমানে তিনি ইউনিলিভার বাংলাদেশে সিনিয়র লিগ্যাল কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করছেন। করপোরেট গভর্ন্যান্স, নিয়ন্ত্রক সংক্রান্ত প্রতিপালন (রেগুলেটরি কমপ্লায়েন্স), করপোরেট আইন, ঝুঁকি ব্যবস্থাপনা, মামলা পরিচালনা এবং ব্যবসায়িক পরামর্শ প্রদানের ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা। কোম্পানি সেক্রেটারি হিসেবে তিনি পরিচালনা পর্ষদকে সহায়তা করবেন, করপোরেট গভর্ন্যান্স-সংক্রান্ত বিষয়গুলো তত্ত্বাবধান করবেন এবং প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করবেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ব্যারিস্টার-অ্যাট-ল এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শারমিন আক্তারের রয়েছে ১৫ বছরেরও বেশি আইন পেশার অভিজ্ঞতা। তিনি বেসরকারি আইনচর্চা এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে জটিল বাণিজ্যিক লেনদেন, প্রতিযোগিতা আইন, তথ্যের গোপনীয়তা (ডেটা প্রাইভেসি), করপোরেট গভর্ন্যান্স এবং কৌশলগত ব্যবসায়িক উদ্যোগ বিষয়ে পরামর্শ প্রদান করেছেন।

তার এই নিয়োগ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই নিয়োগের মাধ্যমে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড বৈচিত্র্য, নারীর নেতৃত্ব এবং সুশাসনের প্রতি তাদের অঙ্গীকার আরও সুদৃঢ় করেছে।

আরও