×
×
Monday, 27 July, 2026, 7:29 pm


বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও যেনো বর্তমান প্রজন্ম ভালো করতে পারে সেই প্রত্যাশা থাকবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনযোগী হতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদেরকে সহযোগিতা করবে।

তারেক রহমান বলেন, নতুন প্রজন্মকে প্রকৃতির যত্ন নেয়ার পাশাপাশি দেশের সম্পদ রক্ষা করতে হবে।

আরও